top of page

সৌরবিদ্যুতের মূল্যসূচক

সৌরবিদ্যুৎ বিষয়ক অনিয়মিত ত্রৈমাসিক (বছর ১ । সংখ্যা ৩।  জুলাই - সেপ্টেম্বর ২০২৬)

Chart 1.jpeg

Figure 1: Installation Cost of a 3 kW Rooftop Solar System (With and Without Battery | BDT Lakh)

সৌরবিদ্যুতের মূল্যসূচক জুলাই-সেপ্টেম্বর সংখ্যার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিন। সোলার স্ট্রিট মূল্যসূচকের উদ্দেশ্য হলো, স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিদ্যুৎ উৎপাদন খরচ, বিনিয়োগ উসুলের সময়, ২০ বছর মেয়াদে মুনাফা ও অন্যান্য তথ্য সরবরাহ করার মধ্য দিয়ে সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারীদের নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহিত করা এবং স্থানীয় সৌরবিদ্যুৎ স্থাপনকারীদের বাজার সম্প্রসারণে সহায়তা করা।

​

এবারের মূল্যসূচকে ৮ বিভাগ (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল) থেকে ৩৯টি সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ মূল্যসূচকে তিন কিলোওয়াট সক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুতের হিসাব জেলা পর্যায়ের স্থাপনকারীদের নিকট থেকে নেওয়া হয়েছে। এ কারণে, বাড়িতে স্থাপনের সময় সৌরবিদ্যুতের সক্ষমতা, বাড়ির ধরন ও পরিবহণ ব্যয় মিলিয়ে প্রকৃত খরচ কিছুটা কমবেশি হতে পারে। এই মূল্যসূচকে শুধুমাত্র টিয়ার-১ মানের ৩.১ কিলোওয়াট সোলার প্যানেল, ৫.২ ইউনিট(kWh) লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি (LiFePO4) এবং ৩.৫ কিলোওয়াট অফগ্রিড হাইব্রিড ইনভার্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া মূল্যের মধ্যে এসি ও ডিসি ক্যাবল, কম্বাইনার বক্স, সার্কিট ব্রেকার, চ্যানেল, নাটবোল্ট, কানেক্টর, মনিটরিং সফটওয়্যার, ইনভার্টারের স্ট্যান্ড, পরিবহন এবং স্থাপন খরচও অন্তর্ভূক্ত। সৌরবিদ্যুতের যন্ত্রাংশের প্রস্তুতকারক ও গুণমানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল্যও পরিবর্তিত হতে পারে।

গত তিন মাসে ব্যাটারিসহ সৌরবিদ্যুতের খরচ কমেছে প্রায় ১৭ শতাংশ

বাড়ির ছাদে তিন কিলোওয়াট (kWp) সৌরবিদ্যুৎ বসালে প্রতি মাসে মোটামুটি ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়। সৌরবিদ্যুৎ স্থাপনকারী সামাজিক প্রকৌশলীদের মতে গত এপ্রিল (২০২৬) মাসে তিন কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ বসাতে ব্যাটারি ছাড়া এক লক্ষ ৮৮ হাজার টাকা (১.৮৮ লক্ষ) ও ব্যাটারিসহ মোট চার লক্ষ ৪১ হাজার টাকা (৪.৪১ লক্ষ) খরচ হতো। জুলাই (২০২৬) মাসে এ খরচ কমে ব্যাটারি ছাড়া এক লক্ষ ৬৪ হাজার টাকা (১.৬৪ লক্ষ) ও ব্যাটারিসহ তিন লক্ষ ৪০ হাজার টাকায় (৩.৪ লক্ষ) নেমে আসে। খরচের এই নিম্নমুখী ধারা বজায় রেখে সেপ্টেম্বর (২০২৬) মাসে তা আরও কমে ব্যাটারি ছাড়া এক লক্ষ ৪৭ হাজার টাকা (১.৪৭ লক্ষ) এবং ব্যাটারিসহ দুই লক্ষ ৮৩ হাজার টাকায় (২.৮৩ লক্ষ) দাঁড়িয়েছে। অর্থাৎ, সামগ্রিকভাবে গত তিন মাসে ব্যাটারি বাদে খরচ আরও প্রায় ১০ শতাংশ এবং ব্যাটারিসহ মোট খরচ প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বিনিয়োগ উসুল হবে প্রায় ৫.৮ বছরে

একদিকে গ্রিডযুক্ত বিদ্যুতের দাম বেড়ে গেছে, অন্যদিকে কমে গেছে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ। দুইয়ে মিলে কমে গেছে বিনিয়োগ উসুলের সময়। তিন কিলোওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেম থেকে বছরে মোটামুটি ৪,৮০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়। গ্রিড থেকে এ পরিমাণ বিদ্যুৎ কিনলে বছরে খরচ হতো ৪৮,২৪০  টাকা। তাহলে ৫.৮ বছরে প্রাথমিক বিনিয়োগের টাকা উসুল হবে। গত জুলাই ২০২৬-এ বিনিয়োগ করলে এই টাকা সাত বছরে উসুল হতো। সেপ্টেম্বর ২০২৬-এ উসুলের সময় কমে গেছে প্রায় ১.২ বছর। এরপর ১৪.২ বছর রক্ষণাবেক্ষণের খরচ ছাড়া অন্য কোনো খরচ নেই।

Chart (2).jpg

Figure 2: Payback Period (Years)

Chart (3).jpg

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন খরচ ইউনিটপ্রতি ৫.৮৫ টাকা মাত্র

ছাদে সৌরবিদ্যুৎ বসানোর খরচ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন খরচও কমে গেছে। গত জুলাইয়ের হিসাব অনুযায়ী সৌরবিদ্যুতের মেয়াদ ২০ বছর ধরে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতো ৬.৭০ টাকা। সর্বশেষ সেপ্টেম্বর (২০২৬) মাসের খরচ অনুযায়ী এই উৎপাদন ব্যয় আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৫.৮৫ টাকায়। চতুর্থ ধাপের (৩০১-৪০০ ইউনিট ব্যবহারকারী) গ্রাহকদের জন্য এই খরচ জাতীয় গ্রিডের তুলনায় প্রায় ৩৯ শতাংশ কম। অর্থাৎ প্রতি ইউনিট সৌরবিদ্যুৎ উৎপাদনে খরচ কমে যাবে ৩.৭৭ টাকা।

Figure 3: Levelised Cost of Electricity (LCOE) from Rooftop Solar (BDT/kWh)

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২০ বছরে লাভ হবে প্রায় ৪.৫ লাখ টাকা

সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমে যাওয়ায় জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বরে সম্ভাব্য লাভের পরিমাণ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে তিন কিলোওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে ২০ বছর মেয়াদে লাভ হতো আনুমানিক ৩.৭৪ লক্ষ টাকা। আর সর্বশেষ সেপ্টেম্বর মাসের হালনাগাদ তথ্যে তিন কিলোওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ২০ বছরের নিট মুনাফা প্রায় ৪.৫ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। এ হিসাবে প্রতি এক হাজার টাকায় প্রায় ৮৭২ টাকা মুনাফার সম্ভাবনা রয়েছে।

chart (4).png

Figure 4: Total Savings over 20 Years

Chart(5).jpg

প্রতিটি ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২০ বছরে প্রায় ৯৩ টন কার্বন নির্গমন কমবে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতি ইউনিট সৌরবিদ্যুৎ কয়লার তুলনায় ৯৬৫ গ্রাম কার্বন নির্গমন কমায়। কয়লাভিত্তিক বিদ্যুতের পরিবর্তে তিন কিলোওয়াট ক্ষমতার একটি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করলে ২০ বছরে আনুমানিক ৯৩ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো সম্ভব। ফলে জীবাশ্ম জ্বালানিনির্ভর গ্রিড বিদ্যুতের ব্যবহার কমানোর পাশাপাশি পরিবেশের ওপর কার্বন নিঃসরণের চাপও 
হ্রাস পাবে। 

Figure 5: Energy Source-Based Emissions over 20 Years (Tonnes)

প্রতিটি ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বছরে প্রায় ৮৮ হাজার টাকার

ফার্নেস অয়েল সাশ্রয় হবে

বিদ্যুৎ বিভাগের  গত ২০২৫-২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী ফার্নেস অয়েল (HFO) থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে শুধুৃমাত্র জ্বালানি খরচ হয়েছে ১৮.৪১ টাকা। তাহলে তিন কিলোওয়াট সৌরবিদ্যুৎ থেকে প্রতি বছর জ্বালানি খরচ বেচে যায় প্রায় ৮৮ হাজার টাকা, যা ৭০৮ মার্কিন ডলারের সমান। আগামী ২০ বছরে একটি তিন কিলোওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সরকারের মোট ১৭.৬৭ লক্ষ টাকা বা প্রায় ১৪ হাজার মার্কিন ডলার সাশ্রয় করবে। আপনি এই সৌরবিদ্যুৎ ব্যবহারের মধ্য দিয়ে রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করছেন। ফলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু গ্রিডের ওপর নির্ভরতা কমায় না, বরং ব্যয়বহুল জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনও কমাতে পারে।

chart (6).png

Chart 6: Fuel Costs for Electricity Generation over 20 Years (in USD)

Local Data Providers

---------------------------------

Barishal: Masud Electronics, M/S Alauddin Electronics and Shihab Electronics & Service Center; Chapainawabganj: Maruf Traders; Chattogram: Saiful Motors; Dhaka: Engreen Engineering Limited; G-Tech Solution Limited and RANCON Infrastructure & Engineering Limited; Khagrachhari: Mithila Electronics, Rajakpew & Rajpik Electronics and Ribeng IT Solution; Khulna: Khulna Water Source and Electrical Technology and Rafiq Electronics & Solar; Mongla: Amin Solar & IPS, Shahadat Electronics, Arifuzzaman Brothers, Monimukta Electronics and Hossain Electronics; Mymensingh: Amanah Engineering, Green Echo Solar Solution, M.S. Traders and Tayeb Enterprise; Netrokona: Waliullah Enterprise, Qazi Traders and Faiza Telecom & Computers; Patuakhali: Rakin Electronics; Rajshahi: Alam Traders and Grameen Solar; Rangamati: Solar & Solution; Hill View Solar Home and Prabartak Solar; Sunamganj: Muhin Enterprise and Shaon Electronics; Sylhet: Advance Solar & IPS and Sylhet Solar Solution.

Expected Citation: ETB (YYYY). Name of the Figure/ Solar Street Index. Retrieved from Energy Transition Bangladesh (ETB): Accessed DD MM YYYY.

bottom of page